সৃজিতের '১০০% লাভ' অনির্বাণ, ঢাকায় ফিরে যাওয়ার হুমকি দিলেন মিথিলা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, January 4, 2021

সৃজিতের '১০০% লাভ' অনির্বাণ, ঢাকায় ফিরে যাওয়ার হুমকি দিলেন মিথিলা

সৃজিতের '১০০% লাভ' অনির্বাণ, ঢাকায় ফিরে যাওয়ার হুমকি দিলেন মিথিলা

টিএনই ডেস্ক : অনির্বাণ ভট্টাচার্যের প্রতি প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করলেন সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সবার সামনে নিজের ভালবাসার কথা প্রকাশ করেন পরিচালক। বছরের প্রথম দিনেই অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। নিজের বাড়ির ছাদ বাগানের একটি দোলনায় বসে রয়েছেন দুজনে। ছবির ক্যাপশনে লেখা "এটা ১০০%...লাভ... লাভ... লাভ... লাভ... লাভ...।"







ছবিতে শ্রীজিৎ এবং অনির্বাণ পাশাপাশি বসে এবং সৃজিতকে জড়িয়ে ধরেছেন অনির্বাণ। ছবিটি দেখে ইতিমধ্যে নেটদুনিয়ায় মশকরা শুরু করেছেন অনেকেই। অনেকে আবার কমেন্টে লিখেছেন "ও মা গো টুরু লাভ।"




সৃজিত - পত্নী মিথিলাও মশকরা করতে বাদ যাননি। তিনি ছবির কমেন্টে তার দুঃখ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে স্বামীর 'ভালবাসা' কে দেখে। মিথিলা বলেছেন ওই দোলনায় সৃজিতের সঙ্গে তার ১০০টা ছবি রয়েছে, কিন্তু তিনি তার '১০০% লাভ' নন, তাই ওই ছবি শেয়ার করেনি সৃজিত। দুঃখে ঢাকায় চলে যেতে চান তিনি। তবে এর সাথে আরও লিখেছেন বাড়ি ফিরলেই 'সৃজিতের হচ্ছে'। যদিও পুরো ব্যাপারটি মজার ছলে বলেছেন অভিনেত্রী।

বছরের শুরুতে অনির্বাণের সঙ্গেই ছবি পোস্ট করে প্রচুর মজার কমেন্ট পেয়েছেন অভিনেতা-পরিচালক দুজনেই। সৃজিত ও মিথিলার খুনসুটিতে মজা পেয়েছেন নেটিজেনরাও।

No comments:

Post a Comment