ঘরোয়া উপায়ে শুষ্ক ত্বকের যত্ন নিন, নিজের সৌন্দর্য্য ধরে রাখুন
টিএনই ডেস্কঃ শীতকালের প্রত্যেক ধরনের ত্বকের যত্ন করতে হয়। এইসময় তৈলাক্ত ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই শীতের সময় ত্বককে সবসময় ময়েশ্চারাইজ রাখতে হয়।
বাজারে ঘুরলে অনেক রকমের লোশন দেখতে পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ সময় ওগুলি ব্যবহার করলে ত্বক কালো হয় এবং ত্বকের লাবণ্য হারিয়ে যায়। তাই বাজারে এরকম লোশন বা ক্রিম ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
প্রাকৃতিক উপায়ে ত্বক ময়েশ্চারাইজ করা সম্ভব। সেটিতে ত্বক কালো না করে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়।
প্রথমত,
*মধু এবং ডিমের কুসুমঃ* শুষ্ক ত্বকের জন্য মধু ও ডিমের কুসুম খুবই উপকারী। এই দুটি অনেক ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। সমপরিমাণ মধু ও ডিমের কুসুম ভালো ভাবে মিশিয়ে মুখে ও ঘাড়ে ভালো করে লাগান। এরপর ভালোভাবে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।
দ্বিতীয়ত,
*মধু এবং দুধঃ* 2 টেবিল চামচ মধু ও 2 টেবিল চামচ দুধ নিয়ে একটি মিশ্রন করতে হবে। ফের এই মিশ্রণটি মুখে লাগাতে হবে, কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকে টোনার হিসেবে কাজ করে।
তৃতীয়ত,
*অলিভ অয়েলঃ* অনেকেই বডি লোশনের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করে থাকেন। তবে অলিভা অয়েল শরীরের অন্যান্য অংশের পাশাপাশি মুখে ব্যবহার করতে পারেন। সরাসরি মুখে ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা নিয়মিত ব্যবহৃত লোশন অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিতে পারেন। স্নানের আগে অলিভ অয়েল হাত পা সহ সারা শরীর ম্যাসাজ করতে পারেন। তারপর স্নান করে ফেলুন, এরপরও ব্যবহার করতে পারেন।
চতুর্থত,
*অ্যালোভেরা এবং দুধঃ* অ্যালোভেরা গাছ আমাদের অনেকেরই ঘরে থাকে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিয়ে অ্যালোভেরা জেল এর সাথে ২ টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাকটি মুখে ও ঘাড়ে ব্যবহার করতে পারেন ১০-১৫ মিনিট পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন অ্যালোভেরা ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের অন্যান্য সমস্যা সমাধান করে থাকে।
পঞ্চমত,
*টক দই এবং কলাঃ* অর্ধেকটা কলা এবং ৪ টেবিল চামচ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। এবার ত্বকে ভালভাবে লাগিয়ে নেবেন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। টক দইয়ের মিশ্রণ ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। যে কোনো লোশন বা ক্রিম ব্যবহার না করে ঘরোয়া উপায়ে এগুলো করুন বরং নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হবে।

No comments:
Post a Comment