আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০১৮ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, August 30, 2018

আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ২০১৮

বীরভূমের সিউড়ি শহরে বীরভূম ডি.এস.এ এর পরিচালনায় (জুনিয়র অনূর্ধ্ব ১৭) ভি.এল.সি.সি আন্তঃ জেলা ফুটবল প্রতিযোগিতা ডি.এস.এ ময়দানে অনুষ্ঠিত হলো আজ। আজ ৩০/০৮/২০১৮ থেকে চলবে আগামী ১৮ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০/০৯/২০১৮ সোমবার। এদিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বীরভূমের জেলা সভাধিপতি শ্রী বিকাশ রায়চৌধুরী। এছাড়াও  উপস্থিত ছিলেন আই.এ.এস.এস জেলা শাসক মৌমিতা গোদারা, সিউড়ি বিধানসভার বিধায়ক অশোক চ্যাটার্জি, সিউড়ি পৌরসভার পৌর পিতা উজ্জ্বল চ্যাটার্জি, বীরভূমের পুলিশ সুপার কুনাল আগর‌ওয়াল ও অন্যান্য অতিথি বর্গ। আজকে উত্তর দিনাজপুর বনাম জলপাইগুড়ি এই দুটি টিমের খেলা হয়। এদিন উত্তর দিনাজপুরকে ২-১ গোলে হারিয়ে জলপাইগুড়ি  জয়লাভ করে। আগামীকাল জলপাইগুড়ি বনাম মালদা মুখোমুখি হতে চলেছে ঠিক দুপুর ২ টোয়। উত্তর দিনাজপুরের দলের অভিযোগ এই খেলায় রেফারির মতামত ঠিকঠাক ছিল না তাই তাদের এরকম পরিস্থিতিতে পরতে হয়েছে। বীরভূম ডি.এস.এ এর চেয়ারম্যান সুদীপ্ত ঘোষ ও সেক্রেটারি বিদ্যাসাগর সাউ জানান পঃবঃ সরকারের এত সুন্দর উদ্যোগ আগামী দিনে এই ফুটবল খেলোয়াড়দের কে আরও উচ্চস্তরে নিয়ে যাবে। এই প্রতিযোগিতা আয়োজনের ফলে আগামী দিনে খেলোয়াড়দের কে আরও উৎসাহিত করবে ও ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়াবে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment