রামপুরহাটে উদ্ধার হল ব্যক্তির ঝুলন্ত দেহ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 14, 2018

রামপুরহাটে উদ্ধার হল ব্যক্তির ঝুলন্ত দেহ

এক ব্যক্তির অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থানার বড়পাহাড়ি গ্রামে। আজ সকালে বড়পাহাড়ি গ্রামেরই মোড়ে একটি ছোট্ট চালাঘর থেকে উদ্ধার প্রসাদ দলুই(৪৬) নামের এক লটারি বিক্রেতার দেহ।প্রসাদ বাবুর বাড়ি রামপুরহাট থানার বালিয়া গ্রামে।তিনি ছিলেন পেশায় লরির চালক কিন্ত কয়েক মাস ধরে লরি চালানো ছেড়ে লটারির টিকিট বিক্রি শুরু করেছিলেন।স্থানীয়সুত্রে জানা যায় যে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরোনোর সময় বলে যান যে তিনি আবার লরি চালানো শুরু করবেন। লরি চালানোর সময় প্রতিদিন বাড়ি ফেরা হত না তাই গতকাল বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ হয়নি কিন্তু  আজ সকালে বরপাহাড়ি মোড়ের একটি খড়ের ছাউনির চালা ঘরের বাঁশের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজনের দাবি তাঁকে খুন করা হয়েছে কিন্তু কে বা কারা খুন করেছে বা খুনের কারণ কী তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা। এদিকে এলাকার মানুষজন পুলিশকে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছেন। অন্যদিকে প্রসাদ বাবুর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বালিয়া গ্রামে।

No comments:

Post a Comment