সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় সিউড়ি ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে কেরলের বন্যা কবলিত মানুষদের আর্থিক সহায়তার জন্য পথ নাটক পরিবেশনের মধ্য দিয়ে ত্রান সংগ্রহের কর্মসূচি পালন করে। নির্মল হাজারার লেখনী ও নির্দেশনায় "শিরোসত্রান" নাটকটি অনুষ্ঠিত হয় আজ সন্ধ্যায় সিউড়ি রক্ষাকালি তলায়। সংস্থার পক্ষ থেকে জানায় গত রবিবার ২৬ শে আগষ্ট থেকে সেপ্টেম্বরে ২ তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি সিউড়ির বিভিন্ন জায়গায় পালিত হবে। রাস্তার মোড়ে মোড়ে কখনো বা স্কুল-কলেজের সামনে, কখনো বা বাসস্ট্যান্ডের সামনে তাদের এই পথ নাটক পরিবেশন করে। তাদের এই চিন্তা ধারা কেরলের বন্যা কবলিত মানুষদেরকে কিছুটা হলেও উপকৃত করবে বলে জানায় তারা। সকল সহৃদয় ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার আমন্ত্রণ জানায় এই নাট্য সংস্থা। এই নাট্য সংস্থার সদস্যরা জানায় যে, তারা এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Thursday, August 30, 2018
New
পথ নাটকের মাধ্যমে ত্রান সংগ্রহ
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment