সদ্যজাত শিশু উদ্ধারে চাঞ্চল্য সিউড়িতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, August 29, 2018

সদ্যজাত শিশু উদ্ধারে চাঞ্চল্য সিউড়িতে


এদিন এক অমানবিক ঘটনার চিত্র ফুটে উঠলো বীরভূমের সিউড়ির নুরাই পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুই দিন ধরে একটি ঝোঁপের ভেতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলেন। কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না আওয়াজটা কান্নার না অন্য কিছুর! কিন্তু এদিন সকালে পুনরায় আবার কান্নার আওয়াজ শুনতে পাই স্থানীয় এলাকাবাসীরা। এরপর সকলে মিলে এগিয়ে গিয়ে দেখে ঝোঁপের দিকে। ঝোঁপের নোংরা আগাছা সরাতেই এলাকাবাসীরা চমকে উঠে এবং দেখে একটি সদ্যজাত শিশু। গত দুই দিন ধরে ঝোঁপের মধ্যে পরে ছিল এই শিশুটি। স্থানীয় বাসিন্দারা যখন শিশুটিকে দেখেন তখন সে প্রায় অর্ধমৃত। স্থানীয় বাসিন্দাদের ধারণা শিশুটি কন্যা সন্তান হ‌ওয়ায় এই চরম অমানবিকতার শিকার হয়েছে সে। শিশুটি জন্মানোর পর থেকেই মা এর দুধ জোটেনি। রাজ্য জুড়ে কন্যা সন্তানের জন্য এত কিছু প্রকল্প চালু হয়েছে এরপরও এরকম ঘটনা ঘটলো বীরভূমের সদর শহর সিউড়িতে। স্থানীয় বাসিন্দাদের এক অংশ মনে করছে শিশুটি কোনো বিবাহিত মহিলার সন্তান নয়। এই ঘটনাটির খবর দেওয়া হয় সিউড়ি থানায়। পুলিশ সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে।  ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উদ্বিগ্ন ও চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় এলাকায়।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment