কৃষক ও খেতমজুরদের ডেপুটেশন জমা সিউড়িতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 31, 2018

কৃষক ও খেতমজুরদের ডেপুটেশন জমা সিউড়িতে

আজকে বীরভূমের সিউড়ি শহরে সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরে একটি ডেপুটেশন জমা দেয়। মাদ্রাসা রোড থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর অবধি কৃষক ও খেতমজুর কর্মীরা মিছিল ও বিক্ষোভের মধ্যে দিয়ে জেলা শাসককে ডেপুটেশনটি জমা দেয়। বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে কৃষকদের ও খেতমজুরদের নানান সমস্যার কথা লেখেন ডেপুটেশনে। যেমন:- এবছর বৃষ্টিপাত ঠিকমতো না হ‌ওয়ায় ধান চাষের খুব ক্ষতি হয়েছে, ঠিকমতো সেচ ব্যবস্থা না থাকায় বেশ কিছু এলাকায় জলের অভাবে ধান শুকিয়ে গেছে। ফলে চাষির জীবনে সর্বনাশের বেগ ঘনিয়ে আসছে। এমনিতেই কৃষক ও খেতমজুরের জীবন গভীর সংঘবদ্ধময়। সার, বীজ, কীটনাশক, ডিজেল, পেট্রোল ইত্যাদির দাম আকাশছোঁয়া। অথচ কৃষকরা ঠিকমতো ন্যায় মূল্য পায় না ফসলের। অবশেষে ঋনের দায়ে অনেক কৃষককেই আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। খেতমজুরদের কাজ নেই রাজ্যে। পেটের তাগিদে অন্য দেশে পাড়ি দিতে হচ্ছে খেতমজুরদের। রাজ্যে শিল্প নেই কলকারখানা নেই তাই কৃষি মানুষদের কাজ ও নেই, অথচ মূল্যবৃদ্ধি ঘটছে ব্যপক হারে।
           এই অবস্থায় গ্রামীণ জীবনের সমস্যা প্রতিকারে আমরা আপনার নিকট এই সকল দাবি পেশ করছি। আশা করি আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন
        
কৃষক ও খেতমজুরদের দাবি সমূহ:-
১) ধান যাতে নষ্ট না হয় সেই জন্য ক্যানেলের জল জমা করে রাখতে হবে।
২) জল সেচের ব্যবস্থা করতে হবে।
৩) ভালো ধান না হ‌ওয়ায় এবং রোপন করা ধান নষ্ট হ‌ওয়ায় চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে।
৪) বিনামূল্যে বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ করতে হবে।
৫) কৃষকদেরকে সার্টিফায়েড বীজ সরবরাহ করতে হবে।
৬) কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার ব্যবস্থা করতে হবে।
৭) গ্রীষ্মকালে ২০০ দিন কাজ ও ৩০০ টাকা মজুরি দিতে হবে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment