ফের চুরি হয়ে যাওয়া মোবাইল হাতে তুলে দিল পুলিশ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 31, 2018

ফের চুরি হয়ে যাওয়া মোবাইল হাতে তুলে দিল পুলিশ

এদিন বীরভূমের সিউড়িতে চুরি হ‌ওয়া মোবাইল উদ্ধার করে আরও একবার প্রমাণ করে দিল বীরভূম পুলিশের তৈরি করা বিশেষ টিম (অপারেশন প্রাপ্তি)। একের পর এক মোবাইল উদ্ধার করে বীরভূম পুলিশের বড়োসড়ো সাফল্য বলে মনে করছেন সাধারণ মানুষ। মাসখানেক আগে ৪৫ টি মোবাইল সহ তিনজনকে গ্রেফতার করেছে বীরভূম পুলিশ। তিনজনের বাড়ি ঝাড়খণ্ডে। জানা গেছে দুইজন নাবালক। প্রায় ৩ মাসে ৩০০ টি মোবাইল উদ্ধার করেছে বীরভূম পুলিশের টিম। পুলিশ সুপার কুনাল আগর‌ওয়াল জানিয়েছেন, এখনকার দিনে মোবাইল শুধু মোবাইল নয় মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে পরেছে। এই সকল মোবাইল উদ্ধারের জন্য আমরা অপারেশন প্রাপ্তি নামে যে টিমটি তৈরি করেছি আগামী দিনেও এর সাহায্যে আমরা আরও বড়োসড়ো সাফল্য অর্জন করবো বলে মনে করছি। প্রায় ৩-৪ মাস ধরে তল্লাশি চালিয়ে আরোও ৭০ টি মোবাইল উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। এদিন উপযুক্ত প্রমাণ দিয়ে অভিযোগকারীদের হাতে তুলে দেন পুলিশ সুপার কুনাল আগর‌ওয়াল। মোবাইল চোরেরা বাসস্ট্যান্ড, রেলস্টেশন সংলগ্ন এলাকায় ছড়িয়ে পরে। আর এই সকল কাজ বাচ্চা ছেলেদেরকে দিয়ে করাই।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment