আজ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মুরালী ডাঙ্গাল গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবতীর। মৃত মহিলা নাম মন্দিরা মন্ডল, বয়স ৩৫ বছর। স্বামীর নাম বসন্ত মন্ডল। মন্দিরার সাথে বসন্ত মন্ডল এর বিবাহিত জীবন প্রায় ১৪ বছর। মৃত মহিলা দুই সন্তান রয়েছে। মৃতের স্বামী বসন্ত মন্ডল জানায়, তিনি মাঠ গেছিলেন। মাঠ থেকে মুড়ি নিতে বাড়িতে আসে। তখন সে দেখে তার স্ত্রী মন্দিরা মাটিতে পড়ে আছে। এমন অবস্থায় মন্দিরা কে বারান্দায় শুইয়ে দেয় তার স্বামী।
মৃত মহিলার বাবার বাড়িতে খবর দেওয়ার পর মন্দিরার বাবা বীজেন্দ্রনাথ মন্ডল। বীজেন্দ্রনাথ মন্ডলের বক্তব্য তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি তার মেয়ের শরীরে নানান ক্ষতের দাগ দেখে। যেমন- গলায় কালো দাগ, একটি কান ছেঁড়া, নাক দিয়ে রক্ত বেরোনো। ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ গিয়ে পৌঁছানোর পর এলাকাবাসীরা বিক্ষোভ শুরু করে। পুলিশ আসামীকে সনাক্ত করার জন্য কুকুর আনার ব্যবস্থা করে। প্রকৃত আসামীকে অতি শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন মেয়ের পরিবারকে। এলাকা জুড়ে ক্রমশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাত ৮.২০ নাগাদ বর্ধমান থেকে পুলিশ কুকুর আনে ঘটনাস্থলে। খবর সূত্রে জানা গেছে পুলিশ মৃত মহিলার স্বামীকে গ্রেফতার করে।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Saturday, August 25, 2018
New
রহস্যজনক ভাবে মৃত্যু এক মহিলার
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews #Mollarpur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment