ব্রিটেনে শুরু হয়ে গেল অ্যাস্ট্রোজেনেকা - অক্সফোর্ড ভ্যাকসিনের টিকাকরণ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, January 4, 2021

ব্রিটেনে শুরু হয়ে গেল অ্যাস্ট্রোজেনেকা - অক্সফোর্ড ভ্যাকসিনের টিকাকরণ

ব্রিটেনে শুরু হয়ে গেল অ্যাস্ট্রোজেনেকা - অক্সফোর্ড ভ্যাকসিনের টিকাকরণ

টিএনই ডেস্ক : গত সপ্তাহে এসে গেছিল ছাড়পত্র। সোমবার থেকে ইউনাইটেড কিংডমে শুরু হয়ে গেল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন দান। প্রথম টিকা নিলেন ৮২ বছর বয়সী ব্রায়ান পিংকার, যার এই মুহূর্তে ডায়ালিসিস চলছে।

অক্সফোর্ড টিকা তৈরি স্থান থেকে কিছু দূরত্বে টিকাটি নিলেন এই বৃদ্ধ। অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের প্রধান নার্স এই ইনজেকশনটি দিলেন। এর আগে ব্রিটেনে ফাইজারের টিকা দেওয়া হয়েছিল সরকার ব্যবস্থার মাধ্যমে। এবার শুরু হলো অক্সফোর্ডের টিকাকরণ।





অবসরপ্রাপ্ত মেইনটেনেন্স অফিসার পিংকার দীর্ঘদিন হাসপাতালে কিডনি চিকিৎসার জন্য ডায়ালাইসিস করতে আসেন। সেখানেই এদিন করোনার টিকা নিলেন তিনি। স্বাভাবিকভাবে খুশি তিনি। তিনি জানান টিকাটি নেওয়ার পর মানসিকভাবে শান্তি বোধ করছেন। নিজের স্ত্রীর সঙ্গে ৪৮ তম বিবাহ বার্ষিকী পালন করতে পারবেন বলে মনে করছেন। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ব্রিটেনের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অক্সফোর্ডের টিকাটি অন্যতম বড় কৃতিত্ব। করোনাকে হারিয়ে ব্রিটেনের আবার নতুন করে এগোতে পারবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়াও অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ডিরেক্টর প্রফেসর পোলার্ডও এদিন টিকা নিয়েছেন। তিনি জানান অ্যাস্ট্রোজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এত খেটে যে টিকাটি তৈরি করেছেন তা তিনি ব্যবহার করতে পারছেন, এটা খুবই গর্বের বিষয়।

প্রসঙ্গত, ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ায় দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসময় অক্সফোর্ডের ছাড়পত্র পাওয়ার জন্য অত্যন্ত সুখবর নিয়ে এসেছে এই টিকাটি। অপেক্ষাকৃত সস্তা এবং স্টোর করাও সহজ এই টিকা। ভারতেও এই টিকা ছাড়পত্র পেয়ে গিয়েছে, তবে এখনো সেরাম সরকারের থেকে পারচেজ অর্ডার পায় নি। তাই কবে থেকে ভারতীয়রা টিকা নিতে পারবেন তা এখনও অনিশ্চিত।

No comments:

Post a Comment