আজ বীরভূমের সিউড়ি শহরের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরে পালিত হলো রাখী বন্ধন উৎসব। এদিন সকাল ৭.৩০ টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক- শিক্ষিকবৃন্দ, স্কুলের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকেরা। অনুষ্ঠানের শুরুতেই স্কুলের শিক্ষক- শিক্ষিকারা বক্তৃতা দেন। তারপর ধীরে ধীরে মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যায়। উদ্বোধনী সঙ্গীতের দ্বারা অনুষ্ঠানের সূচনা হয়। এদিন নানান ধরনের সঙ্গীত, আবৃত্তি নৃত্যের সমাহার নিয়ে উপস্থিত হয় স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা। স্কুলের ছাত্র- ছাত্রীরা আজ সকালে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ দের, সহ কর্মীদেরকে রাখী পরায়। স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা একে অপরকে রাখী বাঁধে। স্কুলের এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধারীকে ছাত্র ছাত্রীদের কে পুরষ্কৃত করা হয়। বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের কে বার্ষিক পরীক্ষার সংশা পত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সকল ছাত্র-ছাত্রীদের কে মিষ্টি মুখ করানো হয়।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Sunday, August 26, 2018
New
রাখী বন্ধন উৎসব সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরে
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews #Suri
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment