সাইকেল র‍্যালি ও বন্যা কবলিত মানুষদের পাশে স্কুল পড়ুয়ারা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, August 26, 2018

সাইকেল র‍্যালি ও বন্যা কবলিত মানুষদের পাশে স্কুল পড়ুয়ারা

জনসচেনতা বড়াতে ও কেরালার বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে সাইকেল রেলির আয়োজন করলো বীরভূম জেলার বোলপুরে শিমুলিয়া গ্রামের বাসিন্দা সুদীপ্ত ভট্টাচার্য ও ওনার ছাত্র, ছাত্রীরা।

এই অনুষ্ঠান আজ সকাল ৮ থেকে শুরু হয় শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে। ও শেষ হয় পাঁচশোয়া হাইস্কুল ময়দানে।

কেরালার বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানো ও বাল্যবিবাহ রোধ, গাছ লাগান প্রান বাঁচান,বাড়ি,বাড়ি শৌচাগার নির্মান করা এই বিষয় গুলি ছিলো এই রেলির প্রধান বৈশিষ্ট্য। 

আজ এই সাইকেল রেলিতে 'আবির পড়াশোনা কেন্দ্রের' সমস্ত ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন এছাড়াও এই কোচিং এর প্রধান শিক্ষক সুদীপ্ত ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। এবং আরও খ্যাতি সম্পন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন এই সাইকেল রেলিতে।

এই সাইকেল রেলি জনসমাজকে সচেতন হতে বলে। এই সাইকেল রেলিতে প্রতিটি ছাত্র ও ছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পাওয়া যায় যেমন:- গাছ লাগান প্রান বাঁচান,১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেবো না ও দিতে দেবো না, শৌচাগার নির্মাণ করুন, কেরালার বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্য করুন ইত্যাদি।

এই রেলিতে শতাধিক ছাত্র ছাত্রী ছাড়াও গ্রামের বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

এই সাইকেল রেলিটির সবার আগে একটি মারুতি ছিল তাতে বিভিন্ন ধরনের স্লোগান শুনতে পাওয়া যায়। এবং বাল্যবিবাহ রদ করার জন্য একটি গানও করেন এক ছাত্র।

এই কোচিং সেন্টারে প্রধান শিক্ষক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, "আমার কাছে এক ছাত্রী একদিন এসে বলে স্যার আমার মনে হয় আর পড়াশোনা হবে না আমার! তখন আমি বলি কেন? তখন ও আমাকে বলে  স্যার বাড়ি থেকে আমাকে জোরজুলুম করে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমার বিয়ে করার মন নেই। তখন কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারেনি। সেদিন রাত থেকে আমার চোখের ঘুম কেড়ে নেয়।
আজ এই সাইকেল রেলির মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি যে ১৮ বছরের নিচে কেউ যেন বিবাহ না করে ও ঘর থেকে যেন বিবাহ না দেয়। এছাড়াও কেরালার ভয়াবহ বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে আমরা আছি থাকবো" বলে জানান তিনি।
উনি আরও বলেন,"এই সাইকেল রেলি করে আমরা আরও বিভিন্ন ধরনের সচেতনতা বাড়াতে চলেছি আজ"।
  তিনি জানান," যদি কোনো মেয়ের ১৮ বছর বয়সে বিয়ে দেয় তার পরিবার তাহলে সেই মেয়ে যদি বিবাহতে রাজি না থাকে তাহলে সে আমার কাছে আসবে ও তারপর আমি যা কারার করবো প্রশাসনের মাধ্যমে"

এই সাইকেল রেলি অনুষ্ঠানে সবার শেষে এক বক্তৃতা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment