ফের আতঙ্কিত শান্তিনিকেতনের পড়ুয়ারা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 28, 2018

ফের আতঙ্কিত শান্তিনিকেতনের পড়ুয়ারা

ফের বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন এলাকায় ছাত্রীদের কাছে থেকে টাকার ব্যাগ ও মোবাইল ছিনতাই এর ঘটনা ঘটলো। বিগত কয়েক দিন ধরে শান্তিনিকেতন এলাকায় তিনটি ছাত্রীর কাছে থেকে ছিনতাই হয়েছে। খবর সূত্রে জানা গেছে পুরোনো পদ্ধতিতে ছিনতাইকারীরা বাইকে করে এসে ছাত্রীর সাইকেলের ঝুড়ি থেকে টাকার ব্যাগ ও হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটেছে শান্তিনিকেতন এলাকায়। কিছুদিন আগে ছাত্রীদের নিরাপত্তার জন্য মহিলা থানা করা হয়েছে। তারপরও নিরাপত্তার অভাব বোধ করছে ছাত্রীরা। এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন সন্ধ্যায় শান্তিনিকেতনের রতন পল্লী থেকে বিশ্বভারতী সঙ্গীত ভবনের ছাত্রী তুহিনা নন্দী বাড়ি ফিরছিলেন। আর ঠিক সেই সময় বাইকে করে আসা দুই দুষ্কৃতী তার সাইকেলের ঝুড়ি থেকে টাকার ব্যাগ ও হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঢিল ছোড়া দূরত্বে বিশ্বভারতীর চত্ত্বরে রয়েছে শান্তিনিকেতন মহিলা থানা, শান্তিনিকেতন থানা ও S. D. P. O অফিস। আর কিছুটা দূরেই রয়েছে বোলপুর থানা। এতগুলো থানা ও প্রশাসনিক ভবন থাকার পরও দুষ্কৃতীরা কিভাবে দিন দিন তাদের সাহস বাড়িয়ে চলেছে প্রশ্ন তুলেছেন আতঙ্কিত বিশ্বভারতীর ছাত্রীরা।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment