ময়ূরেশ্বরে বোনের হাত দাদা খুন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, September 3, 2018

ময়ূরেশ্বরে বোনের হাত দাদা খুন

এদিন বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত ব্রাহ্মণ বহরা গ্রামে দাদাকে খুন করল দুই বোন । দাদাকে খুন করার পর হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে এই দুই বোন। মৃত ব্যক্তির নাম বৃন্দাবন মন্ডল( বয়স ৩৭ বছর)। পেশায় প্রাইমারি শিক্ষক। খবর সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। অভিযুক্ত দুই বোনের নাম বানেশ্বরী মন্ডল এবং পিংকি মন্ডল। গতকাল গভীর রাতে একটি ঘরের মধ্যে দাদাকে ঢুকিয়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারে ওই দুই বোন। ঘটনাটি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হতেই প্রতিবেশীরা মূয়রেশ্বর থানায় খবর দেয়। তারপর মূয়রেশ্বর থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আর দুই বোনের অবস্থা শোচনীয় হ‌ওয়ায় সাঁইথিয়া জেনারেল হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের কারনে ঘটনাটি অন্যদিকে পুলিশ আরও ঘটনাটি আরও খতিয়ে দেখছে, এর পেছনে আরোও অন্য কিছু লুকিয়ে আছে কিনা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment