এদিন বীরভূমের সদর হাসপাতাল পরিদর্শন করলেন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোধারা বসু ও বীরভূমের জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী এছাড়া পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার উপ পৌর পিতা বিদ্যাসাগর সাউ। কিন্তু হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে চক্ষু গেল উল্টে জেলা প্রশাসনের ও জেলা সভাধিপতির। প্রথমত হাসপাতালের প্রধান দরজার সামনে লাগানো রয়েছে অনেক টোটো ও গাড়ি পার্কিং রয়েছে। দ্বিতীয়ত হাসপাতালের ভেতরে নানান জায়গায় জমে রয়েছে বর্ষার জল, এছাড়া হাসপাতালের ভেতরে নানান জায়গায় নোংরা আবর্জনা জমে রয়েছে। এই আবর্জনা গুলি বর্ষার জলে ভেসে হাসপাতালের ড্রেন গুলিতে পরায় ড্রেন গুলি বন্ধ হয়ে গেছে। ফলে ড্রেনের জল রাস্তায় উঠে আসছে। হাসপাতালের ভেতর এমন বেহাল অবস্থা দেখে জেলা শাসক কড়া বার্তায় জানিয়ে দিলেন দুই মাসের মধ্যে হাসপাতাল চত্বর, ড্রেন, রাস্তা সবসময় পরিষ্কার রাখতে হবে, হাসপাতালকে সদা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
Tuesday, September 4, 2018
New
সিউড়ি সদর হাসপাতাল পরিদর্শন জেলাশাসকের
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment