বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজো। আর বেশ দিন নেই দূর্গা পূজো আসতে। দূর্গা পূজো উপলক্ষে, গতকাল বীরভূমের বোলপুরে ত্রিশুলাপট্টি দূর্গা মাতার মন্দিরে সকাল ৯ টায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো খুঁটি পূজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশুলাপট্টি দূর্গা মাতা ক্লাবের সভাপতি ও বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিকাশ রায়চৌধুরী, বোলপুর পৌরসভার প্রাক্তন পৌরপতি মিলন কুমার সিং এছাড়া ত্রিশুলাপট্টি দূর্গা মাতা ক্লাবের সকল সদস্য বৃন্দ ও ত্রিশুলাপট্টির নাগরিক গন। ক্লাবের সভাপতি বিকাশ রায়চৌধুরী জানান এই বছরের পূজো ৬৬ বছরে পদার্পণ করবে। দূর্গা মাতা মন্দিরটি বোলপুরের অতি ঐতিহ্যবাহী মন্দির। তিনি আরও জানান যে, পূজো চারটি দিন বিভিন্ন বড়ো মাপের শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সভাপতি বিকাশ রায়চৌধুরী বীরভূম বাসীকে অগ্রীম শারদীয়ার শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত এলাকাবাসী ও সদস্য বৃন্দদের মিষ্টি মুখ করানো হয়।
তথ্যচিত্র -সৌগত মন্ডল
Monday, September 3, 2018
New
বোলপুরের ত্রিশুলাপট্টির খুঁটি পূজো
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#বীরভূমবার্তা #BirbhumBarta #BirbhumNews
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment