জঙ্গল মহল ক্রীড়া ২০১৮ -লোকপুরে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, September 5, 2018

জঙ্গল মহল ক্রীড়া ২০১৮ -লোকপুরে


মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে জঙ্গল মহল কাপ। মানুষের সাথে যোগাযোগ ও গ্রামীণ এলাকার প্রতিভাদের তুলে ধরার প্রয়াস। সেই উপলক্ষ্যে আজ খয়রাশোল ব্লকের লোকপুর থানার ব্যবস্থাপনায় বারাবন  ফুটবল ময়দানে শুরু হয় জঙ্গল মহল ক্রীড়া ২০১৮-১৯।
পুরুষ  ১২ টি,মহিলা  ৪টি,মোট ১৬ টি দল ফুটবলে, ৪টি করে কাবাডি দল এবং তীরন্দাজে অংশগ্রহণ করে। মহিলা ফুটবলে ১-০ গোলে কয়রাবুনি বাস্তবপুর দলকে হারিয়ে এবং পুরুষ দলের খেলাটি অমিমাংশিত থাকায় ট্রাইবেকারের মাধমে ৩-২ গোলের ব্যবধানে নাকড়াকোন্দা পলাশবুনিকে হারিয়ে চ্যাম্পিয়ন  হয়। বিজয়ী প্রার্থীরা জেলা স্তরে খেলার সুযোগ পাবে বলে জানা যায়। লোকপুর থানার ওসি নীলোৎপল মিশ্র, এ.এস.আই.সুবোধ মুখার্জী সহ উপস্থিত ব্যক্তিবর্গ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার সামগ্রী তুলে দেন। বিচারকের ভূমিকায় তথা রেফারী হিসাবে খেলা পরিচালনার দায়ীত্ব পালন করেন কাজী নাজিম, কাজী গোলাম মোর্তজা,কাজী দোয়েল ও সেখ শরীদ। লোকপুর থানার ওসি নীলোৎপল মিশ্র সকলকে  ধন্যবাদজ্ঞাপন দিয়ে খেলার পরিসমাপ্তি ঘটান।
তথ্যচিত্র -রিয়াসউদ্দিন সেখ

No comments:

Post a Comment