রামপুরহাট স্টেশনে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে সচেতনতা শিবির - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, September 7, 2018

রামপুরহাট স্টেশনে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে সচেতনতা শিবির

এদিন বীরভূমের রামপুরহাট স্টেশনে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তদের নানান সুবিধার্থে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেন রামপুরহাট স্টেশন কর্তৃপক্ষ। এদিন এই শিবিরের শুভ সূচনা করতে উপস্থিত ছিলেন পঃবঃ সরকারের কৃষি মন্ত্রী ডঃ আশিস ব্যানার্জি, এস.ডি.ও স্মৃতি রঞ্জন মহান্তি, বিশিষ্ট সমাজসেবী H.N. মহারাজ, এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, রামপুরহাট মিউনিসিপ্যালিটির পৌর পিতা অশ্বিনী তেওয়ারি, উপ পৌর পিতা সুকান্ত সরকার, রামপুরহাট রেল পুলিশের আধিকারিকেরা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বর্গ। আজকের এই শিবিরের আয়োজন করার মূল উদ্দেশ্য দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বা হেনস্থা না হতে হয়, সঠিক ভাবে রামপুরহাট স্টেশন থেকে মন্দিরে পৌঁছানোর জন্য পথ নির্দেশক যেন দেওয়া হয় এছাড়া রেল কর্তৃপক্ষকে আরোও বেশি করে টিকিট কাউন্টার খোলার অনুরোধ করেন কৃষি মন্ত্রী। এছাড়া আরোও একটি বিষয়ে  কৃষি মন্ত্রী জোর দিলেন রেল পুলিশকে, স্টেশনের মধ্যে কোনোরকম চুরি ছিনতাই যাতে না হয় তার দিকে যেন কড়া নজর দেওয়া হয়। পুরো স্টেশন চত্ত্বরটি সি.সি.টি.ভি ক্যামেরার নজরদারিতে রাখতে হবে, প্রশাসনের পক্ষ থেকে অটোচালকদের কে রেট বোর্ড দেওয়া হয়েছে, সেটি যেন অটো স্ট্যান্ডে ঝুলিয়ে রাখে, যাত্রীদের সঙ্গে যেন কোনোরকম দর কষাকষি না করা হয়, এই দুই দিন টোটো বন্ধ থাকবে, রামপুরহাট স্টেশন থেকে মন্দির প্রাঙ্গণ অবধি রাস্তায় পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সরা তাদের কর্তব্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন, ভক্তদের কোনোরকম পূজো দিতে যাতে অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখবেন মন্দির কমিটির সদস্যরা।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment