সিউড়ি সদর হাসপাতালে ধৃত এক মোবাইল চোর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, September 7, 2018

সিউড়ি সদর হাসপাতালে ধৃত এক মোবাইল চোর

এদিন বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে মহিলা বিভাগে কক্ষে এক যুবক প্রবেশ করে। কয়েকজন রোগীর আত্মীয়রা ওই কক্ষে মোবাইল চার্জ দেয়, আর কিছু জন বাড়ির আত্মীয়দেরকে ফোন করছিল। সেই সময় ধৃত যুবকটি গিয়ে চার্জ দেওয়া মোবাইল এবং ফোন করা মোবাইল দুটি কেড়ে নেয়। রোগীর আত্মীয়দের কে বলে হাসপাতাল সুপারের নির্দেশ আছে এখানে মোবাইল চার্জ দেওয়া যাবে না ও ফোনে কথা বলা যাবে না। রোগীর আত্মীয়রা যুবকটিকে কে আপনি আর মোবাইল দুটি কোথায় নিয়ে যাচ্ছেন জিজ্ঞেসা করায় যুবকটি উত্তর দেয়, আমি হাসপাতালের কর্মচারী, মোবাইল গুলি হাসপাতাল সুপারের কক্ষে জমা করা হবে। এই ঘটনাটি হাসপাতালের ভেতর জানাজানি হতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যুবকটি কে আমারা চিনি না এবং যুবকটি হাসপাতালের কর্মচারীও নয়। সকল ঘটনাটি বিস্তারিত জানার পর রোগীর আত্মীয়রা এবং এলাকাবাসীরা ধৃত  যুবকটিকে গনধোলাই দেয়। তারপর সিউড়ি থানায় ফোন করায় পুলিশ আসে এবং যুবকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যুবকটিকে নাম ও তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করায় কোনো উত্তর মেলেনি। রোগীর আত্মীয় ও এলাকাবাসীদের প্রশ্ন এখন একটাই সিউড়ি সদর হাসপাতালে এতো নিরাপত্তা থাকা সত্ত্বেও দিনের আলোয় মহিলা বিভাগে যুবক ঢুকলো কিভাবে? ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতাল চত্ত্বরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment