বার্ষিক অনুষ্ঠান লোকপুর নৃত্য স্কুলের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, October 14, 2018

বার্ষিক অনুষ্ঠান লোকপুর নৃত্য স্কুলের

তিতলির আতঙ্ক পূজা মন্ডপ কারীদের মধ্যে দূর হতে না হতেই চতুর্থী থেকেই শুরু হয়ে গেল মন্ডপ সংলগ্ন প্যান্ডেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনি আজ লোকপুর নাচের স্কুলের বাৎসরিক অনুষ্ঠান হয় পঞ্চায়েত সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গণে।  সভার শুরুতে সংস্কৃতে মন্ত্র বাক্য পাঠ করেন বাবলু ভটচার্য্য। এই স্কুল থেকে পাঁচজন ছাত্রছাত্রী BEJ চ্যানেলে অডিসনের  সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয।গত 7 বছর ধরে চলে আসা নাচের স্কুলের হাল ধরে আসছেন স্থানীয় গৃহবধূ পূর্ণিমা সেনগুপ্ত, পোস্টমাস্টার বাবলু ভটচার্য্য, গৃহ শিক্ষক সমীর চৌধুরি সহ স্থানীয় কয়েকজন উদ্যোগী ব্যক্তিরা যেমন নাচের স্কুল চালানোর সংগ্রামের কথা, আসার কথা শোনালেন তেমনি নাচের শিক্ষক দেবাশীষ আচার্য্য ও আজকের ঘটনা ক্রমে এক সাক্ষাৎকার দেন। অপরদিকে এই নাচের স্কুলের ছাত্রী অর্পিতা সেনগুপ্ত কলকাতা চ্যানেলে অডিসন দেওয়ায় সংস্থা প্রতি কৃতজ্ঞতা এবং উৎসাহ ব্যক্ত করেন এক সাক্ষাৎকারে।

তথ্য সূত্র-সেখ রিয়াজউদ্দিন।

No comments:

Post a Comment