টিএনই ডেস্ক : করোনা ভয় কাটিয়ে বি-টাউন জুড়ে এখন শুধুই খুশির হাওয়া বইছে। নেহা কক্করের পর এবার আদিত্য নারায়নও বিয়েটা সেরেই ফেললেন। উল্লেখ্য, বাবা উদিত নারায়ণের জন্মদিনের দিনেই নিজের দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগারওয়ালের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হলেন আদিত্য। মুম্বইয়ের ইসকন মন্দির ছিল তাদের বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্র। উদিত নারায়ণের পরিবারে এখন খুশির জোয়ার বইছে।
বাবা উদিত নারায়ণের জন্মদিনেই বিয়ে সেরে ফেললেন আদিত্য নারায়ণ। মুম্বইয়ের ইসকন মন্দিরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে মালাবদল করলেন উদিতপুত্র। হালকা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন আদিত্য। সঙ্গে মানানসই পাগড়ি, সানগ্লাস ও কুন্দনের গয়না। স্বামীর সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজেন শ্বেতা আগরওয়াল। স্ত্রী দীপার সঙ্গে নাচতে নাচতে ছেলের ‘বারাত’ ইসকন মন্দিরে নিয়ে যান উদিত নারায়ণ।
এর আগে রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বলিউড গায়িকা নেহা কক্করকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উদিত নারায়ণের পুত্র আদিত্য। শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। আর নেহা ছিলেন বিচারক। পরে জানা যায়, পুরো ঘটনাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিল। নেহার বিয়ের ঘোষণার পরই আদিত্যর বিয়ের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, নিজের সিনেমার প্রাক্তন নায়িকাকেই বিয়ে করছেন উদিতপুত্র।
আদিত্য নারায়ন তার অভিনয় জীবনের প্রথম নায়িকা শ্বেতা আগারওয়ালকেই নিজের জীবনসঙ্গীনী হিসেবে বেছে নিয়েছেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত “শাপিত” ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শ্বেতা। তারপর থেকেই নাকি তাদের দুজনের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক দীর্ঘ দশ বছর ধরে চলেছে। দীর্ঘদিনের এই সম্পর্ক আজ পরিণতি পেল।
দৈনিক ভাস্কর এর এক সাক্ষাৎকারে উদিত নারায়ন বলেছিলেন, তিনি বহুদিন ধরে শ্বেতাকে আদিত্যের বন্ধু হিসেবেই চেনেন। গায়কের কথায়, “আমি বহুদিন আগে থেকেই শ্বেতাকে চিনি। কিন্তু শুধুমাত্র আর ছেলের বন্ধু হিসেবে। আদিত্য একদিন আমার কাছে এসে বললো সে শ্বেতাকে বিয়ে করতে চায়। আমি আদিত্যকে এটাই বললাম যে কোনও সমস্যা হলে পরে মা বাবাকে দোষ দিও না।”
বিশেষ করে ছেলের বিয়ে মন্দিরে হবে, এই নিয়ে খুব একটা খুশি ছিলেন না উদিত নারায়ন। তিনি চেয়েছিলেন মানুষের সমাগমে ঘটা করে ছেলের বিয়ে দেবেন। কিন্তু বর্তমানে কভিড পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য।
No comments:
Post a Comment