লাভপুর : জেলার গন্ডী ছাড়িয়ে এবার ' সেফ ড্রাইভ - সেফ লাইফে ' বার্তা পৌঁচ্ছে দিতে সংলগ্ন নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় লাভপুর থানার সহযোগিতায় ১০ দিনের সাইকেল প্রচার অভিযান শুরু করল স্থানীয় ইন্দাশ জয়দূর্গা রুরাল ওয়েল ফেয়ার সোসাইটি। এদিন তারা সকাল ৯ টাই লাভপুর ফুল্লরা মন্দির থেকে অভিযান শুরু করেন। এই এই সাইকেল প্রচারে অংশ গ্রহণ করেছেন জয় দুর্গা রুরাল ওয়েল ফেয়ার সোসাইটির কর্ণধার- মাননীয় অশোক মন্ডল, রাজকুমার মন্ডল ও সন্তোষ মন্ডল। এই মহৎ প্রচারের জন্য অশোক মন্ডলের সাইকেল টি উপহার দিয়েছেন মাননীয় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল মহাশয়।।
তথ্যচিত্র:- রজ্ঞন দেবাংশ ী

No comments:
Post a Comment