বিজেপির পথ অবরোধ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, September 18, 2018

বিজেপির পথ অবরোধ

এদিন বীরভূমের ময়ূরেশ্বর ২ নং ব্লকের সকল বিজেপি কর্মীরা পথ অবরোধের কর্মসূচি নেয়। আজকের এই পথ অবরোধের মূল উদ্দেশ্য একটাই, গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরের কাঁথি তে যখন দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন তখনই হঠাৎ তৃণমূলের কর্মীরা হামলা করে দিলীপ বাবুর গাড়ির ওপর। এর ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। আজ তার‌ই প্রতিবাদে কোটাসুর বাজারে ৪.৩০ থেকে ৫ টা অবধি পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। এই পথ অবরোধে উপস্থিত ছিলেন, যুব সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, বীরভূম জেলা কমিটির সদস্য এবং বর্তমানে ঝাড়গ্রাম বিধানসভার বিস্তারক অভিজিৎ ঘোষ। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর পুলিশের সহায়তায় পথ অবরোধ তুলে নেয়।

No comments:

Post a Comment