মাদক খাইয়ে সর্বত্র লুট মালদার যুবককে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, October 26, 2018

মাদক খাইয়ে সর্বত্র লুট মালদার যুবককে

মইদুল ইসলাম, মুরারই:--ট্রেনের মধ্যে মাদক দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটের ঘটনা মাঝে মাঝে খবরের শিরোনামে আমরা শুনতে পায়। এবার মাদক খাইয়ে সর্বস্ব হারালেন মালদার এক যুবক। ঘটনাটা ঘটে আজ হাওড়া জয়নগর ট্রেনে। ঐ যুবকের নাম মহঃ শামিম, তার বাড়ি মালদা জেলায়। তিনি পুনেতে থাকেন, সেখান থেকেই বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।  মুরারই রেল স্টেশনে অসুস্থ হয়ে পড়লে কয়েকজন স্থানীয় লোকের সাহায্যে তাকে মুরারই গ্রামিন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কিছুটা সুস্থ হলে বাড়িতে খবর দেওয়া হয়। তিনি জানান তার মানিব্যাগ আর মোবাইল চুরি হয়েছে। ট্রেনের মধ্যে একের একের পর এই ধরনের ঘটনা ঘটায় ট্রেন যাত্রীরা কিছুটা উদ্বিগ্ন।  রেল কর্তৃপক্ষ ও মাঝে মাঝে ট্রেনের উপরে অপরিচিত লোকের কাছ থেকে কিছু খেতে নিষেধ করে প্রচার চালয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু কাজের কাজের কিচ্ছু হচ্ছে না।

No comments:

Post a Comment