সাম্প্রদায়িক সম্প্রীতিতে নজির, হিন্দু প্রতিবেশীর মৃতদেহ সৎকার করলেন মুসলিম প্রতিবেশীরা ! - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 28, 2020

সাম্প্রদায়িক সম্প্রীতিতে নজির, হিন্দু প্রতিবেশীর মৃতদেহ সৎকার করলেন মুসলিম প্রতিবেশীরা !



সুজানা পারভিন:- বৃহস্পতিবার উলুবেড়িয়া পুরসভা ২৫ নং ওয়ার্ডের হিন্দু প্রতিবেশীর মৃতদেহ  সৎকারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুসলিম সাম্প্রদায়িক। মৃতের নিজস্ব কোনো পরিজন আসেনি তার সৎকারের জন্য। 
                           **ফাইল চিত্র***

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৬১ বছরের রঘুনাথ কুমার। হঠাৎ সেই খবর ছড়িয়ে পড়ে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার ফলে মনে ভয়ের আশঙ্কা নিয়ে এগিয়ে আসেনি আত্মীয়স্বজনেরা। পরিবারের সদস্যরা হাত লাগাতে না চাওয়ায় সমস্যায় পড়ে তার স্ত্রী। তারপর সেই সাহায্যে এগিয়ে আসে প্রতিবেশী যুবক সেখ পিয়ার আলি। তৎক্ষণাৎ সে আশেপাশের প্রতিবেশীকে  ডেকে নিয়ে এসে। তারা একসঙ্গে নিজেরাই উদ্যোগ নিয়ে রঘুনাথ বাবুর মৃতদেহ উলুবেড়িয়ার উত্তর জগদীশপুর 
শতমূখী শ্মশানে নিয়ে গিয়ে দেহ সৎকারের ব্যবস্থা করে। 
বিপদের সময় প্রতিবেশীর সাথের জন্য কৃতজ্ঞতা জানান স্ত্রী। সেখ পিয়ার আলি যেমনটাই নিয়ম অনুসারে প্রতিপালন করা হয় তিনি সেরকমই করেছেন বলে জানান।

No comments:

Post a Comment