রিন্টু পাঁজা, মাড়গ্রাম:-বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপে থমকে গিয়েছে জনজীবন । তার জেরে বিশ্বজুড়ে চলছে লকডাউন। প্রথম পর্যায়ে হার মেনে এই লকডাউন আজ দ্বিতীয় পর্যায় চলছে দেশ জুড়ে । তবুও সচেতন হতে পারছেন না কিছু মানুষ। লকডাউনকে উপেক্ষা করে অকারনে রাস্তায় বেরিয়ে পড়ছেন তাড়া । প্রশাসন থেকে বারবার অনুরোধ আবেদন সত্ত্বেও ব্যবহার করছেন না মাক্স। কখনও কখনও কারণ ছাড়াই জমায়েত করছেন বিভিন্ন দোকান ও বাজারে। তাই এবার জনসাধারণকে সচেতন করতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে, মাড়গ্রাম থানা সহযোগিতায় করোনা জীবাণু সেজে অভিনব প্রচার শুরু করেছে জেলা জুড়ে। এদিন সেই করোনা জীবাণুর প্রতিকৃতি দেখা গেল বীরভূমের মাড়গ্রাম সবজি বাজারে। মাড়গ্রাম সবজি বাজারে সকাল দশটায় অর্থাৎ ভরা বাজারে করোনা ভাইরাস সং সেজে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বার্তা দিতে শুরু করেন। করোনা ভাইরাস সঙ সেজে উনারা বলেন " লকডাউন সম্পূর্ণভাবে মেনে চলুন, প্রশাসনকে সহযোগিতা করুন। প্রয়োজন ছাড়া অকারনে বাড়ির বাইরে বের হবেন না, দোকান বাজারে জমায়েত করবেন না, আপনি সুস্থ থাকুন ও পরিবারকে সুস্থ রাখুন। প্রশাসনের এই অভিনব প্রচার দেখলেন আট থেকে আশি, বাচ্চাদের মনেও কিছুটা হলেও ভয় জেগে ছিল, কিছু মানুষ তাদের কথা গুলি মন দিয়ে শুনেছে। এখন দেখার বিষয় মানুষ কবে সচেতন হচ্ছে।
Monday, April 27, 2020
New
করোনা ভাইরাস সেজে অভিনব সচেতনতার বার্তা মাড়গ্রামে
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
margram
Labels:
birbhum police,
covid19,
margram
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment