শ্রেয়া সাহা:- ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্রের পতন হল আজ। প্রয়াত হলেন ভারতের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান। গত শনিবারই মাতৃহারা হন ইরফান খান, শেষ বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাকে দেখার চার দিনের পরেই মৃত্যু হল ইরফান খানের।
সূত্রে খবর, গতকালই অসুস্থ হয়ে মুম্বই-এর এক হাসপাতালে ভর্তি হন অভিনেতা ইরফান খান। দীর্ঘ এক বছর ক্যান্সারের কারনে ভুগছিলেন তিনি।
অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে নানা রকম জল্পনা চলছিল মঙ্গলবার থেকেই। সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল। কাজে এল না তাঁর লক্ষ লক্ষ অনুরাগীর প্রার্থনা। মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন অভিনেতা ইরফান খান।
ইরফানকে শেষ দেখা গিয়েছিল ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে। যদিও এই ছবির প্রমোশন কিংবা স্পেশ্যাল স্ক্রিনিং, কোনওটাতেই হাজির ছিলেন না অভিনেতা ইরফান খান।
ইরফানের মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন পরিচালক সুজিত সরকার।
No comments:
Post a Comment