মুগ্ধ কেন্দ্রীয় দল, দেওয়া হল দরাজ সার্টিফিকেট - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, May 16, 2020

মুগ্ধ কেন্দ্রীয় দল, দেওয়া হল দরাজ সার্টিফিকেট

মুগ্ধ কেন্দ্রীয় দল, দেওয়া হল দরাজ সার্টিফিকেট 




পুষ্পিতা সিনহা;  দ্বিতীয় দফার লকডাউনেই কেন্দ্রীয় দল রাজ্য সরকারকে দরাজ সার্টিফিকেট দিল। বেলেঘাটা আইডি হাসপাতাল পরিদর্শন করেন, হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা দেখে রাজ্যকে প্রশংসা করেছেন। 
এই সেকেন্ড টিম হাসপাতালে ভিজিটার্স বুকে কর্তৃপক্ষের ব্যবহার এবং পরিষেবার মান নিয়ে বিভিন্ন উজ্জ্বল জনক মন্তব্য লেখেন কেন্দ্রীয় টিমের দুই সদস্য চিকিৎসক লীনা বন্দ্যোপাধ্যায় ও অপরাজিতা দাশগুপ্ত। তারা লেখেন হাসপাতালের কর্তারা খুব দ্রুততার সঙ্গে বিশদ তথ্য দিয়েছেন, কারণ তারা সব কিছু সম্পর্কে অবহিত। 

           
কেন্দ্রীয় দলের দুই সদস্য লীনা বন্দ্যোপাধ্যায় ও অপরাজিতা দাশগুপ্ত জানিয়েছেন, বেলেঘাটা আইডি হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা, রোগীদের প্রতি যত্ন এবং দায়িত্ব দেখে তাঁরা অভিভূত হয়েছেন। এছাড়াও টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতালের পরিষেবা আগের তুলনায় উন্নত হয়েছে। 
           
প্রথম দফার যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল তাঁদের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত হয়েছিল। ওই দলের প্রধান অপূর্ব চন্দ্র বলেছিলেন, মৃত্যুর হার গোটা দেশের তুলনায় সবচেয়ে পশ্চিমবঙ্গে বেশি। এছাড়াও নানা অভিযোগ উঠেছিল। কিন্ত এই সেকেন্ড টিম সার্টিফিকেট দেওয়ায় স্বস্তি পাওয়া গেল।

No comments:

Post a Comment