পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আমফান' - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, May 17, 2020

পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আমফান'


পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আমফান'




নিজস্ব প্রতিবেদন; পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরী হয়েছে নিম্নচাপ। ধেঁয়ে আসছে আমফান। শনিবার মধ্য রাত থেকেই ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়।

জানা যায়, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ হতে পারে ১৭০ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ওই ঘূর্ণিঝড়ের প্রভাব পরবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতে।


কোন কোন জেলায় পড়তে পারে প্রভাব?
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। এই অঞ্চলগুলিতে পড়তে পারে এর প্রভাব। তবে মনে করা হচ্ছে মঙ্গলবারের বৃষ্টির তুলনায় বুধবারে বৃষ্টি বেশি হবে।

মঙ্গলবার ও বুধবার ওই অঞ্চলগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা সহ পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সম্ভবনা রয়েছে বলে খবর। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৎস্যজীবিদের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। সোমবার থেকে কেউ যেন সমুদ্রে মাছ ধরতে না যায়, সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে।

মনে করা হচ্ছে, আমফান দক্ষিণবঙ্গ থেকে পরে বাংলাদেশের দিকে গতি পরিবর্তন করবে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে ঘূর্ণিঝড়ের বাক নেওয়ার উপর।

No comments:

Post a Comment