মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ভিন রাজ্যের শ্রমিকদের ফেরার সব খরচ বহন করবে রাজ্য সরকার
সৌমি মুখার্জী : পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিস্তর টানাপোড়েন চলছিল ,এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে শ্রমিকদের বাড়ি ফেরার সব খরচ বহন করবে রাজ্য সরকার।
শ্রমিকদের নিজের থেকে কোন টাকা খরচ করতে হবেনা। পরিযায়ী শ্রমিকরা যে 'শ্রমিক স্পেশাল' ট্রেনে এই রাজ্যে ফিরছিলেন ট্রেনের ৮৫ শতাংশ ভাড়া রেল দপ্তরের তরফে মুকুব করে দেওয়া হয়েছিল এবং বাকি ১৫ শতাংশ ভাড়া শ্রমিকদের কাছ থেকে তুলে দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের।
এখন সেই ১৫ শতাংশ ভাড়াও দিতে হবে না শ্রমিকদের, এমনটাই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রী ট্যুইটে জানান যে " পরিযায়ী শ্রমিকদের পরিশ্রমকে আমি কুর্নিশ জানাই । আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব খরচ বহন করবে রাজ্য সরকার, কোনো শ্রমিককেই সেই খরচা বহন করতে হবে না।"
No comments:
Post a Comment