বাড়ছেনা বেসরকারি বাসের ভাড়া , ফলে রাস্তায় নামেনি কোনো বেসরকারি বাস
সৌমি মুখার্জী : তৃতীয় দফার লকডাউন কাটিয়ে আজ থেকে শুরু চতুর্থ দফার লকডাউন। সোমবার অর্থাৎ আজ থেকে রাস্তায় নামার কথা ছিল বেসরকারি বাস ও মিনিবাস, কিন্তু বাসের ভাড়া বাড়ানোর দাবি রাজ্য সরকার মেনে না নেওয়ায় বেসরকারি কোন বাস রাস্তায় নামছে না।
সরকারি কোনো নির্দেশিকা না দেওয়ায় রাস্তায় নামছে না কোন অটো রিক্সাও। ফলে সাধারন মানুষের যাতায়াতের এখন একমাত্র ভরসা সরকারি বাস, ট্যাক্সি ও অ্যাপ - ক্যাব। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ২০ জন যাত্রীকে নিয়ে বাস চলাচল করার কথা ছিল, কিন্তু ২০ জন যাত্রীকে নিয়ে বাস চলাচল করলে কোনো লাভ হবে না বরং তাদের ক্ষতিই হবে, তাই রাস্তায় বাস নামান নি বেসরকরি বাস মালিকরা।
যদিও গত সপ্তাহে মুখ্যমন্ত্রী জানান যে বেসরকারি বাসের ভাড়া নিজেরা ঠিক করবেন, কিন্তু বাসের ভাড়া তিন গুণ বেশি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্ষোভ জানান ফলে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো সম্ভব হয়নি। অন্য দিকে ঐ ভাড়ায় বাস চালাতে চান না বাস মালিকরা , তাই আজ রাস্তায় দেখা গেলো না কোনো বেসরকারি বাস ও মিনিবাস ।
যদিও রাজ্য সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সাধারণ মানুষ রাস্তায় বেড়ালে তাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যে সোমবার থেকে প্রতি আধ ঘন্টা অন্তর কলকাতায় পাওয়া যাবে সরকারি বাস। মোট ১৬ টি করে বাস চলবে এক একটি রুটে। সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাওয়া যাবে সরকারি বাসের পরিষেবা। শুধু সরকারি বাস ই না এর পাশাপাশি পাওয়া যাবে অ্যাপ - ক্যাব ও হলুদ ট্যাক্সির সুবিধা।
No comments:
Post a Comment