বাড়ল লকডাউনের মেয়াদ, বিশেষ ক্ষেত্রে মিলছে ছাড় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, May 17, 2020

বাড়ল লকডাউনের মেয়াদ, বিশেষ ক্ষেত্রে মিলছে ছাড়


বাড়ল লকডাউনের মেয়াদ, বিশেষ ক্ষেত্রে মিলছে ছাড়



পুষ্পিতা সিনহা; চতুর্থ দফার লকডাউনের মেয়াদ ৩১মে অবদি। আজ সন্ধ্যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে এ কথা ঘোষণা করা হয়েছে। তবে এবার বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়ের মাত্রা বাড়ানো হল।
বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত ভাবে গাইডলাইনস দিয়ে জানানো হয়েছে, কী কী খোলা থাকবে আর কী কী খোলা থাকবে না।



নীচে তা বিস্তারিত দেওয়া হল:-

• খোলা হচ্ছে খেলাধূলা ও শরীরচর্চার কেন্দ্র। তবে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ।
• কর্মীদের নিরাপত্তার জন্য সকলের মোকাবিলে 'আরোগ্য সেতু ' অ্যাপ আছে কি না, তা অফিস কর্তৃপক্ষকে দেখে নিতে হবে।
• আগের মতো বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস।
• সিনেমা হল, শপিং মল, সুইমিং, থিয়েটার, জিম সবই বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত।
• রেড, গ্রিন, অরেঞ্জ জোনের পরবর্তী সংজ্ঞা ঠিক হবে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া নির্দেশিকার মাপকাঠিতে।

এই চতুর্থ দফায় অনেকটা ক্ষমতা এল রাজ্য সরকারের হাতে। রেড, গ্রিন ও অরেঞ্জ জোনগুলি কীভাবে খোলা থাকবে তার সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকার।

No comments:

Post a Comment