কর্নাটকে চার রাজ্যের বাসিন্দার প্রবেশ নিষিদ্ধ
পুষ্পিতা সিনহা; রবিবার দিন প্রধানমন্ত্রী জানান, রাজ্যগুলিকে নিজস্ব ভাবে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা দেওয়া হচ্ছে। এছাড়াও আরও বলেন, রাজ্যগুলি যদি চায় তাহলে বিভিন্ন রাজ্যের মধ্যে যানবাহন চালাতে পারবে।
এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু ও কেরলে সবচেয়ে বেশি। সেই জন্য ৩১মে অবদি এই রাজ্যের কোনও বাসিন্দাকে কর্নাটকে প্রবেশ করতে দেওয়া হবে না।
সোমবার মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, রেড জোন বাদ দিয়ে সর্বত্র সরকারি বাস চলানো হবে। প্রত্যেক রবিবার 'টোটাল লকডাউন' থাকতে হবে। তাছাড়া নাইট কার্ফু জারি করা হবে সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা অবদি। সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা হবে দোকান বাজার। এমনকি খোলা থাকবে স্টেডিয়াম ।
No comments:
Post a Comment