২১ তারিখ থেকে খুলছে রাজ্যের সব দোকান, রাজ্যে জারি হচ্ছেনা কোনো কারফিউ
সৌমি মুখার্জী; করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে গেলে এখন একমাত্র উপায় ঘরে থাকা। কেন্দ্র-রাজ্য থেকে পুরোপুরি লকডাউন জারি করা হয়েছে। প্রায় দু'মাস চলছে লকডাউন, তৃতীয় দফার লকডাউন কাটিয়ে এখন চলছে চতুর্থ দফার লকডাউন। চতুর্থ দফার লকডাউনে যদিও কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে যে সন্ধ্যে ৭ টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত চলবে কারফিউ।
যদিও কাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, রাজ্যে কোনো কারফিউ জারি করা হচ্ছে না। যেমন লকডাউন চলছে তেমনই চলবে। যদিও তিনি জানিয়েছেন যে, সবাইকে সন্ধ্যে ৭ টার মধ্যে বাড়ি ফিরে যেতে হবে।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে " সন্ধ্যা ৭ টার পর বাইরে বেরোবেন না, সন্ধ্যা ৭ টার পর বাইরে বেরোলে পুলিশ ব্যবস্থা নেবে। তাই পুলিশকে কঠোর হতে বাধ্য করবেন না।"
এই দিন মুখ্যমন্ত্রী আরও জানান যে ২১ তারিখ থেকে রাজ্যের সব বড়ো দোকান খুলবে। A zone ছাড়া সব জায়গাতেই সব দোকান খুলবে। এছাড়াও খুলবে -
* হেয়ার কাটিং সেলুন , বিউটি পার্লার।
* যদিও কোনো রেস্তরাঁ খুলছে না।
* খুলছে হকার্স মার্কেটও, ২৭ তারিখের পর।
* ২৭ তারিখ থেকে চলবে অটো।
* আন্তঃজেলা গুলিতে চলবে বাস।
* কোনো রকম ভিড় বা জমায়েত ছাড়া চলবে খেলা।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে যেমন সব কিছু খোলা হচ্ছে তেমনই সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। এছাড়াও দোকান দের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতা মূলক।
Tuesday, May 19, 2020
New
২১ তারিখ থেকে খুলছে রাজ্যের সব দোকান, রাজ্যে জারি হচ্ছেনা কোনো কারফিউ
About The News Express-tnebangla
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
#tne #thenewsexpress #we_are_bong_foodies #bloggers #staysafestayhome #picoftheday #todayslive #todaynews #coronavirus #lockdown #staysafestayhome #todayliveupdates #Indiafightagainstcorona #covid19
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment