মহারাষ্ট্রের চিকিৎসক - স্বাস্থ্যকর্মীদের বেতন হ্রাসের সিদ্ধান্ত
পুষ্পিতা সিনহা; করোনা মোকাবিলার ক্ষেত্রে যাদের ভূমিকা অনস্বকার্য, তাদের মধ্যে অন্যতম হল চিকিৎসাকর্মী। আর এবার মহারাষ্ট্রের সরকারি স্বাস্থ্য পরিষেবা মেডিক্যাল এডুকেশন বিভাগে কর্মরত চিকিৎসক এবং রেসিডেন্টশিপে থাকা ব্যক্তিদের বেতন কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একটানা দীর্ঘদিন ধরে লকডাউন থাকার ফলে তার প্রভাব এসে পড়েছে রাজ্য সরকারের অর্থভান্ডারে।
এই জন্য বেতন হ্রাসের কথা ভাবছে রাজ্য সরকার। বি এমসি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের বেতন কাটা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা প্রতিমুহূর্তে তাদের জীবনের বাজি রেখে কাজ করে যাচ্ছে। আর সেই পরিস্থিতিতে বেতন কমানোর সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই মনোবল ভেঙে যাচ্ছে চিকিৎসকদের।
মুম্বাই শহরের ডাক্তারদের ৩০ থেকে ৪০ শতাংশ বেতন কেটে নেওয়া হয়েছে। এই নিয়ে চিকিৎসকের মনে সৃষ্টি হয়েছে ক্ষোভের।
মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ গেজেটেড মেডিকাল অফিসার সভাপতি জারমানসিং পাডভি জানান, তিনি প্রায় ২০ বছর ধরে রাজ্য স্বাস্থ্য দফতরের কাজ করছেন। হঠাৎ মার্চ মাসে ৫০ শতাংশ বেতন কেটে নেওয়া হয়।
No comments:
Post a Comment