মুখ্যমন্ত্রীকে 'আমফান' নিয়ে ফোন অমিত শাহের, কেন্দ্রের তরফে সাহায্যের হাত
পুষ্পিতা সিনহা; যখন একদিকে করোনা মোকাবিলা নিয়ে সকলে ব্যস্ত, তখন অন্য দিকে নতুন চিন্তা রাজ্যের আমফান নিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার এই সুপার সাইক্লোন আমফান উপকূলে আছড়ে পড়বে।
ভূখণ্ডে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে প্রায় ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। আশঙ্কা করা হচ্ছে এই গতিবেগ ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহ ফোনে কথা বলেন সুপার সাইক্লোন আমফান নিয়ে। সূত্রের খবর, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সবরকম সাহায্য করবে কেন্দ্র।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলের মানুষকে সরিয়ে সাইক্লোন শেল্টারে রাখার কাজ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল গতকাল পৌঁছে গেছে দিঘা সহ সন্দেশখালি, সুন্দরবন, কাকদ্বীপের মতো উপকূল অঞ্চলে।
কেন্দ্রের তরফ থেকে দুর্যোগ মোকাবিলা করার জন্য এনডিআরফ এর ১৭ টি দল মোতায়েক করা হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের ৬ টি জেলায় রয়েছে ৭ টি দল আর ওড়িশায় ১০ টি দল। প্রত্যেকটি দলে ৪৫ জন করে কর্মী রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ওড়িশাতে লাল সর্তকতা জারি করা হয়েছে।
No comments:
Post a Comment