করোনার থাবা এবার প্রেসিডেন্সি জেলে
নিজস্ব প্রতিবেদন; করোনা উপসর্গ দেখা দিল প্রেসিডেন্সির জেলের এক বন্দির শরীরে। ওই বন্দির মৃত্যু ঘটে কলকাতা মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে। কিন্ত তাঁর করোনা পরীক্ষা রিপোর্ট এখনও আসেনি।
বিশেষজ্ঞরা বলেন, ওই বন্দির রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে আশঙ্কা করা হচ্ছে জেলের মধ্যে করোনা সংক্রমণ ঘটেছে। যদিও এখনও স্পষ্ট নয় যে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা। এ বিষয় নিয়ে অবশ্য কিছু জানায় নি জেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, তুষার দাস বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভুগছিলেন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তাঁর শরীরে আরো করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিতে থাকে। সেই জন্য চটজলদি তাকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । আইসোলেসনে ভর্তি করার পর তাঁর শরীরের অবনতি দেখে লাইভ সাপোর্ট দিতে হয়। তারপর ওই ব্যক্তির মৃত্যু ঘটে।
মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ওই ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন কিনা তা এখনও জানা যায়নি। যদিও তার শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছিল।
No comments:
Post a Comment