রৌনক ধর ,হাওড়া:-হাওড়ার বেলুড়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত এক দমকল কর্মী, অভিযোগ ওঠে সিএসসি এর বিরুদ্ধে। দমকল মন্ত্রী সুজিত বসু সাক্ষাৎকার এ জানিয়েছেন যে ' আমরা আমাদের দমকল কর্মী কে দিয়ে গাছ কাটানোর আগে সিএসসি এর থেকে অনুমতি নিয়েছিলাম এবং তারা আশ্বাস দেন যে তাদের ফেস বন্ধ করা আছে"।
পরক্ষনেই দেখা যায় লাইন বন্ধ করেনি সিএসসি , ইলেকট্রিক পোল ধরতেই শক! ২০ ফুট ওপর থেকে পড়ে দমকল কর্মীর মৃত্যু।
নবান্নের সূত্রের খবর মৃতর পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান "সিইএসসি ভুল তথ্য দিয়েছিল, ব্যবস্থা নিতে বলেছি। সিইএসসি ফৌজদারি অপরাধ করেছে।"
দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে ইতিমধ্যেই ৩জন সিএসসি কর্মীকে গ্রেফতার হয়েছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল এবং সিএসসি এর বিরুদ্ধে এফআইআর ও করা হয়েছে জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু।
সুজিত বসু এটাও জানান যে তিনি মুখ্যমন্ত্রীর কে তার দমকল কর্মীর বিদ্যুৎপিষ্ঠ হওয়ার ব্যাপারে জানান।
আজ বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে " সিএসসি এর লোকেরা ক্রাইম করেছে এবং তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হোক"।
No comments:
Post a Comment