আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়ে বৃষ্টির আশঙ্কা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, May 28, 2020

আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়ে বৃষ্টির আশঙ্কা



পুষ্পিতা সিনহা:- আমফানের জেরে আগেই রাজ্য বৃষ্টি হয়েছে। তার রেশ কাটতে না কাটতে, বুধবার সন্ধ্যা থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় ফের রাজ্য জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, চার - পাঁচ দিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টি হবে। ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 
           সূত্রের খবর, দক্ষিনা বাতাসের জেড়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ডুকছে। উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব - পশ্চিম অক্ষরেখা। এই অক্ষরেখা গিয়েছে বাংলা, বিহার ও অসমের উপর দিয়ে। এর জেরে আগামী চার পাঁচ দিন ধরে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত হবে। ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ - ৬০ কিলোমিটার পর্যন্ত। এর দাপটের সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, উওর ২৪ পরগনা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
         উত্তর - পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমা ঝঞ্ঝা। এর জেরে পাঞ্জাব সহ উত্তর - পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ২৪ ঘন্টা ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৪৮ ঘন্টা তাপপ্রবাহ চলবে। তারপর আগমন ঘটবে বৃষ্টির।

No comments:

Post a Comment