দেশের সব স্কুল খুলছে জুলাইয়ে , এমনই ইঙ্গিত কেন্দ্রের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, May 26, 2020

দেশের সব স্কুল খুলছে জুলাইয়ে , এমনই ইঙ্গিত কেন্দ্রের

দেশের সব স্কুল খুলছে জুলাইয়ে, এমনই ইঙ্গিত কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি : তৃতীয় দফার লকডাউন কাটিয়ে এখন চলছে চতুর্থ দফার লকডাউন। চতুর্থ দফার লকডাউনে অনেক কিছু স্বাভাবিক হলেও স্কুল -  কলেজ খোলার সম্পর্কে  কোনো কথা জানা যায়নি।  ছাত্র-ছাত্রীরা এখন গৃহবন্দী। কিছু প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসও চলছে তবে সবার ক্ষেত্রে সেই ক্লাস করা সম্ভব হয়ে উঠছে না। সূত্রের খবর আগামী জুলাই মাস থেকেই শর্ত সাপেক্ষে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।


           করোনা আতঙ্কে আতঙ্কিত সকল মানুষ, যদিও এই অবস্থায় বয়স্ক ও শিশুদের নিয়ে প্রথম থেকেই অতি সতর্ক কেন্দ্র সরকার। প্রাথমিক স্তরের ছাত্র - ছাত্রীরা যেহেতু সোশ্যাল ডিসটেন্স মানতে পারবেনা তাই আপাতত প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হবার কোনো সম্ভবনা নেই বলে জানা গেছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হবে। প্রতিটি ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০ জন ছাত্র - ছাত্রীকে নিয়ে ক্লাস চালানোর অনুমতি মিলেছে। সূত্রের খবর প্রথমে খুলবে গ্রীন জোনের স্কুল গুলি তারপর ধীরে ধীরে অরেঞ্জ ও রেড জোনের স্কুল গুলি খোলা হবে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকাদের স্বাস্থ্য বিধি মেনে স্কুলে আসতে হবে।

No comments:

Post a Comment