করোনার থাবা এবার রাজ্যের মন্ত্রীসভাতে
নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস এবার ঢুকে পড়লো রাজ্যের মন্ত্রীসভায়। করোনায় আক্রান্ত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ,বৃহস্পতিবার তার শরীরে করোনার সংক্রমণ পাওয়া। সূত্রের খবর যে তার বাড়ির এক পরিচালিকার করোনা ধরা পড়ে।
তাই তার কোনো উপসর্গ না থাকা সত্বেও তিনি ও তার বাড়ির অন্যান্য সদ্যসরা করোনা পরীক্ষা করান এবং তারপরেই রিপোর্টে সুজিত বসুর করোনা পজিটিভ আসে, বাড়ির অন্যান্যদের রিপোর্ট এখনও জানা যায়নি। যদিও সুজিত বসু হাসপাতালে ভর্তি হননি, ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি বাড়িতেই রয়েছেন।
ঘূর্ণিঝড় আমফানের পর বাংলার অবস্থা খারাপ হওয়ার ফলে পরিস্থিতি সামাল দিতে সুজিত বসু দিনরাত এক করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেছেন, এই অবস্থায় তিনি রাজ্যের বিপর্যস্ত ও বিধ্বস্ত মানুষ গুলির পাশে দাড়িয়েছেন এবং রাজ্যের সচিবালয়ে বৈঠকও করেছেন তিনি। সুজিত বসুর করোনা রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যের মন্ত্রী সভায়। এখন প্রশ্ন একটাই যে তিনি যে সব ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন সেই সব ব্যক্তির কি করোনা পরীক্ষা করা হবে?
No comments:
Post a Comment