নতুন নিষেধাজ্ঞায় জারি বাস পরিষেবা, যত সিট তত প্যাসেঞ্জার
নিজস্ব প্রতিবেদন ; রাজ্যে আগেই চালু করা হয়েছে বাস পরিষেবা। কিন্তু নিয়ম ছিল ২০জন ব্যক্তিকে নিয়ে চালু করা হবে পরিষেবা। সেই নিয়ম পাল্টে গেল, ২০ জন নয় এবার থেকে বাসে যতগুলি সিট থাকবে তত গুলি যাত্রী নিয়ে বাস চালানো যাবে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, বাসে যতগুলি সিট আছে তত গুলি প্যাসেঞ্জার নিয়ে চালানো হবে। আগে বাসে যাত্রী সংখ্যা ছিল ২০ জন, এখন সেটা একটু বাড়িয়ে দেওয়া হল। সরকারি বেসরকারি সব বাসে এই নিয়ম লাগু করা হবে। তিনি আরও জানিয়েছেন, যাত্রীরা বাসে ওঠার আগে বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরতে হবে। কেউ কন্ডাক্টরদের জোর করবেন না বেশি লোক তোলার জন্য।
চতুর্থ দফার লকডাউনে বলা হয়েছিল, কন্টেইনমেন্ট জোনে বাস যাওয়া নিষিদ্ধ। কিন্ত এবার কন্টইনমেন্ট জোনে বাস চলাচলের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী।
No comments:
Post a Comment