প্রথম করোনা মুক্ত দেশ ইউরোপের মন্টেনেগ্রো
নিজস্ব প্রতিবেদন; সারা পৃথিবী জুড়ে এখন করোনার থাবা। এর হাত থেকে কোনো দেশ রক্ষা পায়নি। এমনকি রক্ষা পায়নি পাশ্চাত্যের অত্যাধুনিক দেশগুলিও। ইউরোপে আক্রান্তের সংখ্যা চরমতম। ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ আক্রান্তের সংখ্যা। আর চার লক্ষ মৃতের সংখ্যা।
নিজের দেশকে করোনা মুক্ত করতে প্রায় সব দেশেই অসফল। কিন্ত এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখাল ইউরোপের মন্টেনেগ্রো দেশ। তারা নিজেদেরকে সম্পূর্ণ করোনা মুক্ত বলে ঘোষণা করল। বিগত ২৫ দিন ধরে ওই দেশে নতুন করে করোনা সংক্রমণ ঘটেনি। মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মার্কোভিচ জানিয়েছেন, দেশ সম্পূর্ণরূপে করোনা মুক্ত।
প্রথম করোনার খোঁজ পাওয়া যায় ৭৫ দিন আগে। ওখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩২৪ জন। আর মৃত্যু হয় ৯ জনের। এরপরই বন্ধ করে দেওয়া হয় দেশীয় ও আন্তর্দেশীয় সীমানা। এই দেশটি মূলত পর্যটন নির্ভর সমুদ্রের দেশ। তা সত্ত্বেও নিষেধাজ্ঞা জারি করা হয় পর্যটকদের প্রবেশের উপর। সেল্ফ আইসোলেসনের উপর জোর দেওয়া হয়। আর শাস্তি স্বরূপ মোটা অঙ্কের জরিমানা নেওয়া হত। অবশেষে সফলতা পেল মন্টেনেগ্রো।
No comments:
Post a Comment