দিল্লির বস্তিতে আগুন, পুড়ে গেল ১৫০০ টি ঘড়
নিজস্ব প্রতিনিধি; দেশে লকডাউনের জেরে অনেক দরিদ্র মানুষ হারিয়েছে কাজ। এর ফলে নিয়মিত খাবার জুটছে না দরিদ্র মানুষদের। এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ - পূর্ব দিল্লির তুঘলকবাদের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এই দুর্ঘটনার জেরে অনেক দরিদ্র মানুষ হারিয়েছে তাদের গৃহ।
গতকাল গভীর রাতে বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে ২৮ টি ইঞ্জিন আসে। পুড়ে গেছে প্রায় ১৫০০ টি ঘড়। দমকল কর্মী জানিয়েছেন, রাত ১২.৫০ মিনিট নাগাদ তাদের কাছে প্রথম ফোন আসে আগুন লাগার ঘটনাটি নিয়ে। রাত ৩.৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
দিল্লি সাউথ ইস্ট পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র কুমার জানিয়েছেন, রাত একটার নাগাদ আমরা আমরা তুঘলকবাদের একটি বস্তিতে আগুন লেগে যাবার সংবাদ পাই। পুলিশ জানা মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা গেছে প্রায় ১৫০০টি মত ঘর পুড়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর কোন সংবাদ পাওয়া যায়নি।
No comments:
Post a Comment