১লা জুন থেকে ধর্মীয় সব স্থান খুললেও এখনই খুলছে না বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ও তারকেশ্বর মন্দির
নিজস্ব প্রতিবেদন: গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান পয়লা জুন থেকে সরকারি-বেসরকারি অফিস খুলবে এবং তার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় স্থান খুলে দেওয়া হবে সকলের জন্য । কিন্তু তারপরও ১ লা জুন থেকে মন্দির খুলতে নারাজ বেলুড় মঠ দক্ষিণেশ্বর ও তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ।
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার অনেক আগে থেকেই বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরের মন্দির। মুখ্যমন্ত্রীর এই নির্দেশও খুলছে না দক্ষিণেশ্বর বেলুড়মঠ ও তারকেশ্বর মন্দির। বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানান সোমবার থেকেই মঠ ও মন্দির সকলের জন্য খুলে দেওয়া এখনই সম্ভব হবে না, আগামী ১৫ দিনের মধ্যেও সেই ব্যবস্থা করে ওঠা যাবে না বলেই জানিয়েছে মন্দির ও মঠ কর্তৃপক্ষ।
অন্যদিকে তারকেশ্বর মন্দির ও এখন খোলা হচ্ছে না বলে জানা গিয়েছে। সরকারি নির্দেশ মেনে ১লা জুন থেকে ধর্মীয় স্থান খোলা হলেও বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে সকলকে। একসাথে ১০জনের বেশি মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে না এবং সকল ধর্মীয় স্থান গুলিতে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে।
No comments:
Post a Comment