খুলছে ধর্মীয় প্রতিষ্ঠান সহ একাধিক শপিং মহল - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, May 31, 2020

খুলছে ধর্মীয় প্রতিষ্ঠান সহ একাধিক শপিং মহল

খুলছে ধর্মীয় প্রতিষ্ঠান সহ একাধিক শপিং মহল




নিজস্ব প্রতিনিধি; আজ কার্যত শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। তবে শেষ হয়েও শেষ হল না লকডাউনের মেয়াদ। ইতিমধ্যেই ভারতে যে হারে করোনা আক্রান্তের গ্রাফ উপরের দিকে উঠছে, তাতে যে লকডাউন বাড়ানো হবে তা বুঝতে বাকি ছিল না কাউর।

তবে এত আক্রান্তের মধ্যেও যে চূড়ান্ত পরিমাণ শিথিলতা এসেছে লকডাউনে। তাতে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হলেও করোনার গ্রাসে কত মানুষ যাবে, তা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটি কার্যত রয়েই যায়।



জল্পনা ছিলই ৩১মে এর পর ফের ২ সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে লকড়াউনের মেয়াদ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন থাকবে ৩০জুন পর্যন্ত। তবে আগামী এক মাসের মধ্যেই কনটেইনমেন্ট জোনের বাইরে সব পরিষেবাই শুরু হবে ধাপে ধাপে। খুলবে মল, দোকান, অফিস। তবে কনটেইনমেন্ট জোনে মিলবে না এই সব পরিষেবা।

তবে প্রথম দফা লকডাউন ও পঞ্চম দফার মধ্যে বহু তফাৎ তা বেশ বোঝা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, অর্থনৈতিক কার্যকলাপ চালু করার কথা মাথায় রেখেই এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment