রাজ্যে ঢুকে গেলো বর্ষা,আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 13, 2020

রাজ্যে ঢুকে গেলো বর্ষা,আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে ঢুকে গেলো বর্ষা,আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা

রৌনক ধর ; ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করলো বর্ষা। অপেক্ষার অবসান। নিয়ম মেনে জুন মাসেই প্রবেশ করলো বর্ষা। অনেকদিন আগেই আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছিল। প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়েছিল রাজ্যে।
তবে ১২ জুন একেবারে বাংলায় প্রবেশ করলো বর্ষা।

  আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কলকাতা,হুগলি,নদীয়া,মুর্শিদাবাদ,পূর্ব বর্ধমান,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা অতিক্রম করেছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা গুলিতেও ঢুকে পড়েছে দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত উত্তরবঙ্গ থেকেই বর্ষা প্রবেশ করে রাজ্যে কিন্তু এইবারে ১২ জুন শুক্রবার এ একসাথেই উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গ তে প্রবেশ করলো বর্ষা।





আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় শনিবার মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

No comments:

Post a Comment