১৮ নয় এবার থেকে ২১ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 13, 2020

১৮ নয় এবার থেকে ২১

১৮ নয় এবার থেকে ২১


 পুষ্পিতা সিনহা; সমজের প্রথম থেকেই চলে আসছে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রথা। এখনও পর্যন্ত অনেক অঞ্চলে লুকিয়ে মেয়েদের বিয়ে দেওয়া হয়। অথচ সমাজে রয়েছে পুলিশ - প্রশাসন, তা সত্বেও বহু এলাকায় আজও বাল্য বিবাহের স্বীকার মেয়েরা।

মেয়েদের ১৮ বছর বয়সের আগে বিয়ে হলে নানা সমস্যার সৃষ্টি হয়। এরফলে মেয়েদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কোনো ক্ষেত্রে পড়াশোনায় ক্ষতি হয় আর সন্তানের জন্ম দিতে গিয়ে কিশোরী মা ও সন্তানের শরীরের অবস্থা খারাপ হয়। 

এই সমস্যার সমাধান স্বরূপ মেয়েদের বিয়ের বয়স নিয়ে পুনর্বিবেচনার পথে যেতে চলেছে কেন্দ্র।





     ১৯৭৮ সালে মেয়েদের বিয়ের বয়স ১৫ থেকে বাড়িয়ে ১৮ করা হয়। এবার সেই নূন্যতম ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার কথা বিবেচনা করছে সরকার।
       কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক ঘোষণা করেন, চারদিক বিচার বিবেচনা করে দেখার জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। তাছাড়া ১০ জন সদস্যের একটি দল গঠন করা হয়েছে, মাতৃত্ব সংক্রান্ত বিষয় ও সন্তান জন্মের পর পুষ্টি সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

No comments:

Post a Comment