গল্প নয় বাস্তব , ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে বাড়ি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 13, 2020

গল্প নয় বাস্তব , ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে বাড়ি

গল্প নয় বাস্তব , ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে বাড়ি
   

    পুষ্পিতা সিনহা;  আপনি কি সস্তায় বাড়ি কিনতে চান? এখনকার বাজারে ১০০ টাকায় কিছু পাওয়াটা মুসকিল। মাংসের দাম বাজারে প্রতি কিলোতে ৩০০ টাকা। আর সেখানে মাত্র ৮৫ টাকায় বাড়ি পাওয়া যাচ্ছে। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই বাস্তব। ইতালির একটি শহরে পাওয়া যাচ্ছে বাড়ি। 
        ইতালীয়দের কাছের শহরটির নাম চিনকেফ্রন্দি। এখানে সিনকেফ্রন্দ্রি সম্প্রদায় বাস করেন। এই শহরটি সবুজে ঘেরা। বাড়ির মূল্য মাত্র ১ ইউরোয়। যা ভারতীয় মুদ্রায় ৮৫.৭৯ টাকা। 







      লটারি কেটে বাড়ি নয়, বাড়ি কিনতে গেলে সশরীরে উপস্থিত হতে হবে ওই শহরে। ৮৫  টাকায় বাড়ি বলে হেলা ফেলা করবেননা। স্থানটি ইতালি শহরে। যেখানে বিগত কয়েক মাস ধরে করোনা সংক্রমণ চলছে। কিন্ত এই শহরের একজনও আক্রান্ত হয়নি। 
        এই শহরের মেয়র মিশেল করিয়া জানিয়েছেন, অপারেশন বিউটি নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। জনমানবহীন এই শহরে মানুষের বসতি গড়ে তোলার জন্যই। তার জেরে এত স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে বাড়ি।

No comments:

Post a Comment