আবারও সাহসিকতার পরিচয় দিলেন অভিনেতা ও সাংসদ দেব, নতুন করে ২৪৭ জন কে পশ্চিমবঙ্গে ফেরান সাংসদ দেব
রৌনক ধর,৮ই জুন ; করোনা ভাইরাস এবং লকডাউন এর ক্ষেত্রে অনেক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আবার কেউ কেউ ভিন দেশে আটকে। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য।
গত বৃহস্পতিবার দেব নিজেই তার উদ্যোগে নেপালে আটকে থাকা ৩৬ জন স্বর্ণ শিল্প সহ ২ জন অন্তসত্বা মহিলা কে নিজের রাজ্যে ফেরালেন দেব। সূত্রের খবর অনেকদিন ধরেই নেপালের সাথে ভারতের ঝামেলা চলছিল একটা জায়গা নিয়ে, যার নাম লিপুলেক। ২০১৫ সাল থেকে এই নিয়ে ঝামেলা চলছিল। সেই কারণে নেপালের বর্ডার ওই ৩৬ জন স্বর্ণ শিল্পী ও ২ জন অন্তঃসত্ত্বা মহিলা দের আটকে রাখা হয়েছিল। তৎক্ষণাৎ সেই খবর পেয়ে অভিনেতা ও সাংসদ দেব নিজের উদ্যোগে কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর এর সহযোগিতায় ও মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রচেষ্টায় তাদের নিজর রাজ্যে ফিরিয়ে আনলেন দেব।
তারপরে দেবের কানে খবর যায় নেপালে এইরকম ভাবেই আরও পরিযায়ী শ্রমিক আটকে রয়েছে যারা পশ্চিমবঙ্গের মানুষ। তাই বেশি দেরি না করে গত শনিবার নেপাল থেকে ওই পরিযায়ী শ্রমিক দের নিজের রাজ্যে ফেরান দেব।
গত শনিবার দার্জিলিং এর পানিট্যাঙ্কি ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে সমস্ত রকম পরীক্ষা করে ওই ২৪৭ জন পরিযায়ী শ্রমিক দের পশ্চিমবঙ্গে তাদের বাড়িতেই ফেরালেন অভিনেতা ও সাংসদ দেব। তিনি কথা দিয়েছিলেন নেপাল হোক বা দার্জিলিং যেখানে যেখানে তার রাজ্যের মানুষ আটকে আছেন সবাই কে তিনি ফেরাবেন। সেই কথা মতোই তিনি নিজের কাজ করলেন। সকলকে তাদের নিজেদের জায়গা ঘাটাল এ ফেরান অভিনেতা ও সাংসদ দেব।
সূত্রের খবর , নেপালে এইভাবেই আরও বেশ কিছুজন আটকে আছে তাদেরকেও দ্রুত পশ্চিমবঙ্গে ফেরানোর পরিকল্পনা করছেন দেব।

No comments:
Post a Comment